মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

পুরোনো আমেজ ফিরে পাচ্ছে শিল্পকারখানা

প্রকাশ: ৭ মে ২০২২, ১০:১০ অপরাহ্ন আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
পুরোনো আমেজ ফিরে পাচ্ছে শিল্পকারখানা

এ বিষয়ে ডেনিম এক্সপার্ট লিমিটেড ও তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, ঈদের ছুটি শেষে আজ থেকে আমাদের কোম্পানিসহ অধিকাংশ পোশাক কারখানায় কাজ শুরু হয়েছে। বেশকিছু কারখানা প্রয়োজন অনুসারে শ্রমিকদের ছুটি একটু বেশি দিয়েছিল। তারা পর্যায়ক্রমে আগামীকাল বা পরশু থেকে কারখানা খুলতে শুরু করবে।

তিনি বলেন, অনেকগুলো গার্মেন্টস ১০ থেকে ১৫ দিন পর্যন্ত ছুটি দিয়েছে শ্রমিকদের। সরকারি ও সাপ্তাহিক ছুটির পর আজ কিছু গার্মেন্টসে উৎপাদন শুরু হয়েছে। আগামী ৩-৪ দিনের মধ্যে সব কারখানায় কাজ শুরু হবে।

তিনি বলেন, যেসব কারখানায় শিপমেন্টের চাপ ছিল সেগুলো খুলে দেওয়া হয়েছে। আর যেগুলোতে চাপ কম সেগুলো আরও দুই-তিন দিন পর খুলবে।

ডেনিম এক্সপার্ট লিমিটেডের শ্রমিক আনোয়ার হোসেন বলেন, বাবা-মার সঙ্গে ভালোভাবে ঈদের ছুটি কাটিয়েছি। আজ থেকে কাজ শুরু করেছি। এবার ছুটি পেতে কিংবা রাস্তায় আসা যাওয়াতে কোনো সমস্যা হয়নি।

এদিকে ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে বাস, লঞ্চ ও ট্রেনের পাশাপাশি দেশের বিভিন্ন জায়গা থেকে ট্রাকে করে শ্রমিকরা ঢাকা, গাজীপুর, আশুলিয়া, সাভার এবং নারায়ণগঞ্জে ফিরছেন। এই সুযোগে বাস-ট্রাক মালিকরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়াও আদায় করছেন।