শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

গাজীপুর সিটি নির্বাচন: আজিজুরের প্রার্থিতা বাতিল

প্রকাশ: ২৫ মে ২০২৩, ১২:৪৩ পূর্বাহ্ন আপডেট: ২৩ এপ্রিল ২০২৬, ৫:৪২ পূর্বাহ্ন
গাজীপুর সিটি নির্বাচন: আজিজুরের প্রার্থিতা বাতিল

ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম নিশ্চিত করে জানান, গাজীপুর সিটি নির্বাচনের এক দিন আগে বুধবার (২৪ মে) নির্বাচন কমিশনের শুনানি শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জাহাঙ্গীর আলম বলেন, আজিজুরের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং প্রার্থী তা স্বীকার করার পরিপ্রেক্ষিতে লাটিম প্রতীকের কাউন্সিলর প্রার্থীর প্রার্থিতা বাতিল ঘোষণা করেছে।

আজিজুর রহমান গত সোমবার (২২ মে) সন্ধ্যায় গাজীপুরের পুবাইল এলাকার কলের বাজার এলাকায় মিছিল ও জনসভা করেন। এ জনসভায় তিনি ‘নৌকার প্রার্থী ছাড়া কাউকে ভোট কেন্দ্রে আসতে দেওয়া হবে না’ বলে ত্রাস সৃষ্টি ও ভীতি প্রদর্শনমূলক বক্তব্য দেন, যা বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে। বিষয়টি নির্বাচন কমিশনের দৃষ্টিগোচর হলে ইসির নির্দেশে রিটার্নিং কর্মকর্তা এ ঘটনা তদন্ত করে প্রতিবেদন দাখিল করেন।

তদন্ত প্রতিবেদনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ার পর কাউন্সিলর প্রার্থী আজিজুরকে তলব করে ইসি। তারা জানায়, বেআইনি মিছিল, জনসভা ও ত্রাস সৃষ্টি ও ভীতি প্রদর্শনমূলক বক্তব্য প্রদান স্থানীয় সরকার (সিটি করপোরেশন) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ৯১ এবং সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা-২০১৬-এর বিধি ৩১ ও ৩২ এর পরিপন্থি।

ইসি সচিব জাহাঙ্গীর জানান, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের উপস্থিতিতে ৪ নির্বাচন কমিশনারের সামনে ব্যাখ্যা দেওয়ার পর প্রার্থী তার দায় স্বীকার করে ক্ষমাপ্রার্থনা করেন। কিন্ত তা গৃহীত হয় নি। পরে কমিশন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রার্থীর প্রার্থিতা বাতিল ঘোষণা করে।