ইভিএমে ধীরগতির অভিযোগ, দুই বুথে দুই ঘন্টায় ৫০ ভোট কাস্ট

এই কেন্দ্রে আটটি বুথের মধ্যে দুটিতে প্রথম দুই ঘণ্টায় ৫০টি ভোট পড়েছে। ১ নম্বর বুথে ভোট পড়েছে ২৯টি আর ২ নম্বর বুথে পড়েছে ২১টি। দুই বুথে ৩১৫ জন করে নির্ধারিত ৬৩০ ভোটার রয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার পর ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। এই কেন্দ্রে ৮টা ৫ মিনিটে ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত ভোট চলবে। এই কেন্দ্রে আটটি বুথের মোট নির্ধারিত ভোটার দুই হাজার ৫১৬ জন।

