শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ভোট দিলেন জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন

প্রকাশ: ২৫ মে ২০২৩, ৮:৪৯ অপরাহ্ন আপডেট: ২১ এপ্রিল ২০২৬, ৩:০৪ অপরাহ্ন
ভোট দিলেন জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন

ভোট দেয়া শেষে জায়েদা খাতুন বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুষ্ঠু। অনেক জায়গায় আমাদের এজেন্টকে বের করে দেয়া হয়েছে, ইনশাআল্লাহ সত্যের বিজয় হবে।

জাহাঙ্গীর আলম বলেন, বিভিন্ন কেন্দ্রে আমাদের এজেন্টকে ভয়-ভীতি দেখানো হচ্ছে। কিছু কিছু কেন্দ্রে এরই মধ্যে আমাদের এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। তবে ভয়-ভীতি দেখিয়ে লাভ হবে না। মাঠে নেমেছি শেষ পর্যন্ত মাঠে থাকব। আমি বিশ্বাস করি, প্রশাসন গাজীপুরবাসীকে একটি সুষ্ঠু ভোট উপহার দেবে। শেষ পর্যন্ত ভোট সুষ্ঠু হলে আমাদের বিজয় নিশ্চিত।

অন্যদিকে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আজমত উল্লা খান সকাল ৮টা ৫৫ মিনিটে টঙ্গীর ৫৭ নম্বর ওয়ার্ডের দারুস সালাম মাদ্রাসা কেন্দ্রে ভোট দেন।