সুষ্ঠু ভোট হলে ফল যাই হোক মেনে নেবো: জায়েদা খাতুন

বৃহস্পতিবার (২৫ মে) সকাল ১০টার দিকে নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি। এসময় জাহাঙ্গীর আলমও সেখানে ভোট দেন।
জায়েদা খাতুন বলেন, বিভিন্ন কেন্দ্রে তার এজেন্টদের ঢুকতে বাধা দেওয়া হয়েছে। এছাড়া ইভিএমের ধীরগতিতে অসন্তোষ প্রকাশ করেন তিনি। সঠিক সময়ের মধ্যে ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানান তিনি। ভোটারদের কেন্দ্রে এসে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান জায়েদা খাতুন।

