বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

জাপানে বন্দুক হামলা-ছুরিকাঘাত, নিহত ৩

প্রকাশ: ২৬ মে ২০২৩, ৪:১২ অপরাহ্ন আপডেট: ৪ মে ২০২৬, ৮:৫৮ অপরাহ্ন
জাপানে বন্দুক হামলা-ছুরিকাঘাত, নিহত ৩

সন্দেহভাজন ব্যক্তির কাছে একটি ছুরিও ছিল। ছুরি হামলায় এক নারী ও দুই পুলিশ কর্মকর্তাসহ চারজন আহত হয়েছেন।খবর বিবিসির

স্থানীয় পুলিশ বলছে, হাসপাতালে নেয়ার পরে ছুরিকাঘাতে আহত ওই নারীকে মৃত ঘোষণা করা হয়। নাগানোর প্রত্যন্ত এক অঞ্চলে গুলি ও ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত হয়েছেন। হামলাকারী ব্যক্তি একটি ভবনের ভেতরে লুকিয়েছেন।

হামলাকারী একটি ক্যাপ, সানগ্লাস এবং একটি মাস্ক পরা অবস্থায় ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

নিরাপত্তা বিবেচনায় এলাকার লোকজনকে ঘরে থাকার আহ্বান জানিয়েছে পুলিশ।

জাপানে বন্দুক সহিংসতার হার বিশ্বের সবচেয়ে কম। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রে প্রতি এক লাখে চারটির বেশি আগ্নেয়াস্ত্র হত্যার ঘটনা ঘটেছে, যেখানে জাপানে তা শূন্যের কাছাকাছি।