টেকনাফে ৪ দালালসহ ১৯ জন আটক

শুক্রবার (২৬ মে) রাত ১১টার দিকে নাইট্যংপাড়ায় আমিন শরীফের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক হওয়া মিয়ানমারের নাগরিক ও দালালদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম।
তিনি বলেন, শুক্রবার রাত ১১টার পর গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভার ১ নং ওয়ার্ড নাইট্যংপাড়া আমিন শরীফের বাড়িতে অভিযান পরিচালনা করে ১৯ জন মায়ানমারের নাগরিককে উদ্ধার করা হয়। আটকদের মধ্যে- ছয়জন নারী, ছয়জন পুরুষ, সাতজন শিশু রয়েছে। এ ঘটনায় জড়িত চারজন মানবপাচারকারী বাংলাদেশি দালালকেও আটক করা হয়েছে।
উদ্ধার হওয়া মিয়ানমারের নাগরিক ও আটককৃত দালালদের বিস্তারিত পরিচয় শনাক্তের চেষ্টা চলছে ও তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

