গাজীপুরের ৫৭ ওয়ার্ডে কাউন্সিলর যারা

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ভোটে নির্বাচিত কাউন্সিলরা হলেন- ওয়ার্ড-১ : আবদুস সালাম, ওয়ার্ড-২ : মনির হোসেন, ওয়ার্ড-৩ : শাহিন মোল্লা, ওয়ার্ড-৪ : মো. আতাউর কাজী, ওয়ার্ড-৫ : দবীর সরকার, ওয়ার্ড-৬ : মীর আসাদুজ্জামান তুলা, ওয়ার্ড-৭ : কাউসার আহম্মেদ, ওয়ার্ড-৮ : সেলিম রহমান, ওয়ার্ড-৯ : শফিকুল আমীন তপন, ওয়ার্ড-১০ : খলিলুর রহমান, ওয়ার্ড-১১ : সনজিৎ সরকার, ওয়ার্ড-১২ : আব্বাস উদ্দিন খোকন, ওয়ার্ড-১৩ : খোরশেদ সরকার, ওয়ার্ড-১৪ : এসএম আলতাফ হোসেন, ওয়ার্ড-১৫ : ফয়সাল সরকার, ওয়ার্ড-১৬ : সাইদ মণ্ডল, ওয়ার্ড-১৭ : রফিকুল ইসলাম, ওয়ার্ড-১৮ : আব্দুল কাদীর, ওয়ার্ড-১৯ : শাহীন আলম, ওয়ার্ড-২০ : শহীদুল ইসলাম, ওয়ার্ড-২১ : দেলোয়ার হোসেন বাদল, ওয়ার্ড-২২ : ছবদের হাসান, ওয়ার্ড-২৩ : খোরশেদ আলম রিপন, ওয়ার্ড-২৪ : মাহবুবুর রশিদ শিপু, ওয়ার্ড-২৫ : মজিবুর রহমান, ওয়ার্ড-২৬ : হান্নান মিয়া হান্নু, ওয়ার্ড-২৭ : জবেদ আলী জবে, ওয়ার্ড-২৮ : হাসান আজমল ভূঁইয়া, ওয়ার্ড-২৯ : শাহজাহান মিয়া সাজু, ওয়ার্ড-৩০ : আনোয়ার হোসেন, ওয়ার্ড-৩১ : আলমাস মোল্লা, ওয়ার্ড-৩২ : রফিকুল ইসলাম জয়ী হয়েছেন। এছাড়া ওয়ার্ড-৩৩ : মিজানুর রহমান, ওয়ার্ড-৩৪ : জাহাঙ্গীর আলম, ওয়ার্ড-৩৫ : মীর ওসমান গনি কাজল, ওয়ার্ড-৩৬ : ইকবাল হোসেন মোল্লা, ওয়ার্ড-৩৭ : রাশেদুজ্জামান জুয়েল, ওয়ার্ড-৩৮ : হাজী মনিরুজ্জামান, ওয়ার্ড-৩৯ : মাসুদুল হাসান বিল্লাল, ওয়ার্ড-৪০ : নজরুল ইসলাম খান বিকি, ওয়ার্ড-৪১ : আমজাদ হোসেন মোল্লা, ওয়ার্ড-৪২ : সুলতান উদ্দিন আহম্মেদ, ওয়ার্ড-৪৩ : খালেদুর রহমান রাসেল, ওয়ার্ড-৪৪ : মাজহারুল ইসলাম দীপু, ওয়ার্ড-৪৫ : শাহ আলম রিপন, ওয়ার্ড-৪৬ : নুরুল ইসলূম নুরু, ওয়ার্ড-৪৭ : হেলাল উদ্দিন, ওয়ার্ড-৪৮ : শফি উদ্দিন শফি, ওয়ার্ড-৪৯ : আমির হামজা, ওয়ার্ড-৫০ : কাজী আবু বক্কর, ওয়ার্ড-৫১ : আমজাদ হোসেন, ওয়ার্ড-৫২ : জাহাঙ্গীর আলম, ওয়ার্ড-৫৩ : সোলেমান হায়দার, ওয়ার্ড-৫৪ : বিল্লাল মোল্লা, ওয়ার্ড-৫৫ : আবুল হাসেম, ওয়ার্ড-৫৬ : আবুল হোসেন, ওয়ার্ড-৫৭ : গিয়াস উদ্দিন সরকার জয়লাভ করেন।
উল্লেখ্য, গাজীপুর সিটির ৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ড রয়েছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৩৩২ জন প্রার্থী। এর মধ্যে মেয়র পদে ৮ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৭৮ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২৪৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন ভোটারের মধ্যে ৫ লাখ ৯২ হাজার ৭৬২ জন পুরুষ ও ৫ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন নারী ভোটার। তৃতীয় লিঙ্গের ভোটার ১৮ জন।
বিএনপি থেকে বহিষ্কার হয়েও কাউন্সিলর তারা : গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার অপরাধে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয় বিএনপির ২৯ নেতাকর্মীকে। কিন্তু এরপরও নির্বাচন করে একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন। এছাড়া নির্বাচনের একদিন আগে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েও জয় পেয়েছেন এক বিএনপি নেতা।
দল থেকে বহিষ্কার হওয়ার পরেও কাউন্সিল পদে নির্বাচিত হয়েছেন- গাজীপুর সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের হান্নান মিয়া হান্নু (সাবেক আহ্বায়ক, সদর মেট্রো থানা), ২৮ নম্বর ওয়ার্ডের হাসান আজমল ভূঁইয়া (আহ্বায়ক, সদর মেট্রো থানা), ৪০ নম্বর ওয়ার্ডের নজরুল ইসলাম বিকি (সদস্য সচিব, পূবাইল মেট্রো থানা), ৪৮ নম্বর ওয়ার্ডে সফিউদ্দিন সফি (টঙ্গী পূর্ব থানা বিএনপি), ৫৫ নম্বর ওয়ার্ডে আবুল হাসেম (সদস্য, মহানগর বিএনপি)।
জয়ী হয়েছেন- ২২ নম্বর ওয়ার্ডে ছবদের আহমেদ (সদস্য, সদর মেট্রো থানা), ১৯ নম্বর ওয়ার্ডে শাহিন আলম (সদস্য, সদর মেট্রো), ২৪ নম্বর ওয়ার্ডে মাহবুবুর রশিদ শিপু (সদস্য, সদর মেট্রো), ১৫ নম্বর ওয়ার্ডে ফয়সাল সরকার (আহ্বায়ক, গাজীপুর মহানগর শ্রমিক দল), ২৫ নম্বর ওয়ার্ডে মজিবুর সরকার (সভাপতি, গাজীপুর মেট্রো থানা)। তাদের মধ্যে ফয়সাল সরকার বিনা প্রতিদ্ব›িদ্বতায় জয়লাভ করেন এবং হাসান আজমল ভূঁইয়া নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেও জয় পান।
প্রসঙ্গত, ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে দলের সিদ্ধান্ত উপেক্ষা করে যারা কাউন্সিলর হিসেবে অংশ নেন তাদের কারণ দর্শানোর নোটিস জারি করে বিএনপি। সংশ্লিষ্ট নেতারা কোনো সন্তোষজনক জবাব না দিয়ে বরং নির্বাচনে অংশ নেন। পরে দলীয় গঠনতন্ত্র মোতাবেক নির্বাচনে অংশগ্রহণকারী ২৯ নেতাকে দল থেকে আজীবন বহিষ্কার করা হয়।

