শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

সিংগাইরে ৮ লাখ টাকার মাদকসহ গ্রেপ্তার তিন

প্রকাশ: ২৭ মে ২০২৩, ৮:৫৬ অপরাহ্ন আপডেট: ২৬ এপ্রিল ২০২৬, ৯:৩০ পূর্বাহ্ন
সিংগাইরে ৮ লাখ টাকার মাদকসহ গ্রেপ্তার তিন

এর আগে শুক্রবার (২৬ মে) রাতে সিংগাইরের উত্তর চারিগ্রাম ও ঋষিপাড়ায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- সিংগাইর উপজেলার উত্তর চারিগ্রাম এলাকার শামীম দেওয়ান, একই উপজেলার বিনোদপুর গ্রামের ইকবাল হোসেন ও মো. আলম।

পুলিশ পরিদর্শক আবুল কালাম জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে সিংগাইর উপজেলার উত্তর চারিগ্রাম থেকে ২০ গ্রাম হেরোইনসহ শামীম, ঋষিপাড়া থেকে ৪০ গ্রাম হেরোইনসহ ইকবাল ও আরো ২০ গ্রাম হেরোইনসহ আলমকে গ্রেপ্তার করা হয়। তারা দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিলো। তাদের বিরুদ্ধে আদালতে একাধিক মাদক মামলা চলমান রয়েছে।’

উদ্ধার মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা। এ ঘটনায় সিংগাইর থানায় মাদক আইনে পৃথক দুইটি মামলা করা হয়েছে বলে জানান তিনি।