বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

দ্বিতীয় দফার ভোটে এরদোগানের ভাগ্য নির্ধারণ আজ

প্রকাশ: ২৮ মে ২০২৩, ৫:২৮ অপরাহ্ন আপডেট: ১০ এপ্রিল ২০২৬, ৯:২০ অপরাহ্ন
দ্বিতীয় দফার ভোটে এরদোগানের ভাগ্য নির্ধারণ আজ

নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগানের সঙ্গে কামাল কিলিচদারোগলুর প্রতিদ্বন্দ্বিতা হবে। এই দু’জন থেকেই একজনকে বেছে নেবেন তুর্কিরা। খবর আলজাজিরার।

এবার তুরস্কের জাতীয় নির্বাচনে ব্যাপক নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে। দেশটির প্রেসিডেন্ট হতে হলে যে কোনো প্রার্থীকে ৫০ শতাংশ বা তার বেশি ভোট পেতে হয়। কিন্তু প্রথম দফার ভোটে কোনো প্রার্থীই ৫০ শতাংশ ভোট পাননি। গত ১৪ মে প্রথম দফায় এরদোয়ান মোট ভোটের ৪৯ দশমিক ৫ শতাংশ পেয়েছিলেন। তাঁর প্রতিদ্বন্দ্বী কিলিচদারোগলু পান ৪৪ দশমিক ৯ শতাংশ ভোট। ফলে নির্বাচন গড়ায় দ্বিতীয় দফায়।

এদিকে সিনান ওগান ছিলেন তৃতীয় অবস্থানে। তিনি পান ৫ দশমিক ১৭ শতাংশ ভোট। এরই মধ্যে এরদোয়ানকে সমর্থন দিয়েছেন সিনান।

অপরদিকে দ্বিতীয় দফা ভোটের আগে প্রচারণায় এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বীসহ বিরোধীরা শরণার্থীবিরোধী বক্তব্য বেশি দিয়েছেন। ফলে এ নিয়ে উদ্বিগ্ন লাখ লাখ সিরীয় শরণার্থী।