শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

প্রকাশ: ২৮ মে ২০২৩, ৭:১০ অপরাহ্ন আপডেট: ৩১ মার্চ ২০২৫, ৬:০২ পূর্বাহ্ন
দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

রবিবার (২৮ মে) সকাল আটটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শহিদনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার দৌলতপুর ইউনিয়নের কেতুন্দি গ্রামের মৃত সেকান্দর আলীর ছেলে দুলাল ব্যাপারী (৬২) ও ভবানীপুর গ্রামের মৃত চুনু মিয়ার ছেলে আব্দুস সাত্তার (৬৫)।

পুলিশ জানায়, ঢাকাগামী একটি মালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী লোকাল মাইক্রোবাসকে পিছন থেকে ধাক্কা দিলে ট্রাক ও মাইক্রোবাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে মাইক্রোবাসের যাত্রী দুলাল ব্যাপারী ঘটনাস্থলে এবং হাসপাতালে নেওয়ার পর সাত্তার মিয়া মারা যায়। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসের আহত যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে নিয়ে যান।

দুর্ঘটনায় ইশরাত(১৭), বাবু(৩০), রমজান(১৯), সোহাগ(২৫), মোজাম্মেল (৪০), পারভীন(৩৫) ও রাবেয়া(৩৫) আহত হয়েছেন।

এবিষয়ে দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মো. জাহাঙ্গীর আলম জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক ও মাইক্রোবাসটি পুলিশ হেফাজতে রয়েছে। নিহতদের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর প্রক্রিয়াধীন।