পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

রবিবার (২৮ মে) সকালে ভূমিকম্পটি আঘাত হানে বলে নিশ্চিত করেছে পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর (পিএমডি)। খবর দ্য ডন ও এনডিটিভির।
সংস্থাটি জানায়, রবিবার সকাল ১০টা ৫০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হেনে এবং রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬। এর কেন্দ্রস্থল ছিল আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্ত অঞ্চল। এটি ভূপৃষ্ঠ থেকে ২২৩ কিলোমিটার গভীরে আঘাত হানে। তবে এখন পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

