শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে সিএনজি চালকের কারাদন্ড

প্রকাশ: ২৮ মে ২০২৩, ১০:১৭ অপরাহ্ন আপডেট: ২২ মে ২০২৬, ১:৪২ পূর্বাহ্ন
স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে সিএনজি চালকের কারাদন্ড

দন্ডপ্রাপ্ত মো.বেলাল হোসেন (২৪) উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের বাসিন্দা।  

রোববার (২৮ মে) দুপুর ১টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেজবা উল আলম ভূঁইয়া এ আদেশ দেন। এর আগে, উপজেলার বসুরহাট বাজারের সিএনজি স্টানে এ ঘটনা ঘটে।  

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেজবা উল আলম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দণ্ডপ্রাপ্ত বেলাল বসুরহাট বাজারের সিএনজি স্টান দিয়ে চলাচলকারী এক স্কুলছাত্রীকে ইভটিজিং করে আসছিলেন।

রোববার দুপুরে ইভটিজিংয়ের সময় স্থানীয়রা তাকে আটক করে।  জিজ্ঞাসাবাদে অভিযুক্ত সিএনজি চালক অপরাধ স্বীকার করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।