চাটমোহরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

নিহত শিশুরা হলো- চরপাড়া গ্রামের শাহ আলমের ছেলে নাহিদ (৪) ও হৃদয় হোসেনের ছেলে নাঈদ ওরফে রিয়াদ (৫)।
এলাকাবাসী জানায়, বেলা সাড়ে ১২টার দিকে নাহিদ ও রিয়াদ বাড়ির সথে পানি উন্নয়ন বোর্ডের ক্যানেলের পাশে খেলা করছিল। এ সময় অসাবধানতা বসত পানিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন ও এলাকাবাসী তাদের উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশাসন মো. জালাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা নিশ্চিত করেছেন।

