শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নোয়াখালীতে আওয়ামী লীগের পথসভায় জনতার ঢল

প্রকাশ: ২৮ মে ২০২৩, ১১:৫৬ অপরাহ্ন আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৮:২৬ পূর্বাহ্ন
নোয়াখালীতে আওয়ামী লীগের পথসভায় জনতার ঢল

শনিবার বিকালে উপজেলার খলিফারহাট বাজারে স্থানীয় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ওই পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নেতা আবদুল মালেক উকিলের ভ্রাতুষ্পুত্র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহিন।

পথসভায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস জাহেরের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগ নেতা জাকের হোসেন বাবর চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট জামাল উদ্দিন ভূঁইয়া, সুবর্ণচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন বাহার চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগ নেতা গোলাম হোসেন বাবলু, দাদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান শিপন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইবনে ওয়াজিদ ইমন প্রমূখ।

এডভোকেট শিহাব উদ্দিন শাহিন, বিএনপির ১০ দফা কোন আন্দোলনই নয়, তারা চায় ক্ষমতা। ক্ষমতা দিয়ে তারা দুর্নীতি করে। আজকে জনগন তাদের পাশে না থাকায় তারা এখন ষড়যন্ত্র করে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে পথ খুঁজছে।

তিনি বলেন, বিএনপির এই ষড়যন্ত্রের মূল কারণ হচ্ছে, হাওয়া ভবনের নামে তারেক জিয়ার নেতৃত্বে দেশে ‘বিকল্প ক্ষমতার কেন্দ্র’ গড়ে তোলে লুটপাট, দুর্নীতি, অনিয়ম, সন্ত্রাস-নৈরাজ্য করেছে, তার পুনরাবৃত্তি করতে চায় বিএনপি।

শাহিন আরো বলেন, বিএনপি এখন বলে টেকব্যাক বাংলাদেশ, কিসের টেকব্যাক! টেকব্যাক মানেই কি আবার ৭৫ সালের জিয়াউর রহমানের মার্শাল! হাওয়া ভবনের নামে গণতন্ত্রের প্রহসন! একশ পার্সেন্টের জায়গায় একশ দশ পার্সেন্ট ভোট রেকর্ড হয়েছে, জনগন সেটা ভুলে যায়নি। বিএনপি বিনা বিচারে বাংলাদেশের বহু মুক্তিযোদ্ধা আর্মি অফিসারকে হত্যা করেছে, অনেক রাজনৈতিক কর্মী ও আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করেছে। সুতারাং বিএনপির আন্দোলন হচ্ছে এদেশকে ধ্বংস করা, এদেশের অর্থনৈতিক সমৃদ্ধিকে নষ্ট করা। আওয়ামী লীগ রাজপথের দল, গণতন্ত্রের প্রতি আমাদের আস্থা ও বিশ^াস আছে।

বিএনপির কোন ষড়যন্ত্রই কাজে আসবে না। দেশে কোন বিশৃৃঙ্খলা করার চেষ্টা করলে তার জবাব রাজপথে থেকেই দেওয়া হবে।

পথসভায় বৃষ্টি উপেক্ষা করে আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগসহ ১৫ সহ¯্রাধিক নারী-পুরুষ অংশগ্রহন করে।