বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

জুনে এশিয়ায় আসছে বিশ্বজয়ী আর্জেন্টিনা

প্রকাশ: ২৯ মে ২০২৩, ১২:৩৪ পূর্বাহ্ন আপডেট: ২৯ মে ২০২৬, ৮:৩৬ পূর্বাহ্ন
জুনে এশিয়ায় আসছে বিশ্বজয়ী আর্জেন্টিনা

১৫ জুন চীনের বেইজিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলে ইন্দোনেশিয়ায় যাবেন মেসিরা। সেখানে তারা খেলবেন স্বাগতিকদের বিপক্ষে। তবে সব কিছু ঠিক থাকলে লিওনেল মেসিরা হয়তো এই সময়ে পা রাখতেন বাংলাদেশে। খেলতেন এ দেশের মাটিতে। কিন্তু বাফুফে মাঠের ব্যবস্থা করতে না পারায় বাংলাদেশে আসছেনা বিশ্বচ্যাম্পিয়নরা। যাচ্ছে চীন ও ইন্দোনেশিয়ায়।

এশিয়া সফরের জন্য রবিবার ২৭ সদস্যের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। লিওনেল মেসি থাকলেও চোটের কারণে দলে জায়গা হয়নি লিসান্দ্রো মার্তিনেজ ও পাওলো দিবালার। প্রায় ৫ বছর পর জাতীয় দলে ডাক পেয়েছেন আতলেতিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমিওনের ছেলে জিওভানি সিমিওনে। ৩৩ বছর পর নাপোলিকে ইতালিয়ান সিরি আ শিরোপা জেতাতে বড় অবদান রেখেছেন সিমিওনে। তাছাড়া দলে আছেন আলেহান্দ্রো গারনাচো।

এশিয়া সফরের আর্জেন্টিনা দল

গোলরক্ষক : এমিলিয়ানো মার্তিনেজ, জেরেনিমো রুলি, ওয়ালতার বেনিতেজ।

রক্ষণভাগ : নাহুয়েল মোলিনা, গনজালো মন্তিয়েল, জার্মান পেজ্জেয়া, ক্রিস্তিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তালিয়াফিকো, মার্কোস আকুনিয়া।

মাঝমাঠ : লিওনার্দো পারেদেস, এনজো ফার্নান্দেজ, গিদো রদ্রিগেজ, রদ্রিগো দি পল, এজেকেল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো।

আক্রমণভাগ: লুকাস ওকাম্পোস, আনহেল দি মারিয়া, হুলিয়ান আলভারেজ, জিওভানি সিমিওনে, আলহান্দ্রো গারনাচো, নিকোলাস গনজালেজ, লিওনেল মেসি।