শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন আজমত উল্লাহ খান

প্রকাশ: ২৯ মে ২০২৩, ১২:৩৭ পূর্বাহ্ন আপডেট: ২৬ মার্চ ২০২৬, ২:৩০ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন আজমত উল্লাহ খান

রবিবার (২৮ মে) গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন তিনি। এসময় ‘ বঙ্গবন্ধুর নেতৃত্ব, গুণ, আদর্শ ব্যাক্তি ও জাতি গঠনে অনুসরণীয়’ শীর্ষক একটি বই প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। বইটি আজমত উল্লাহ খানের নিজের লেখা।

তবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে আজমত উল্লাহ খানের সঙ্গে কি কথা হয়েছে তা জানা না গেলেও ধারণা করা হচ্ছে, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে নিজের পরাজয় ও পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করতে পারেন তিনি।

গত বৃহস্পতিবার গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের প্রার্থী ছিলেন আজমত উল্লা খান।‌ নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থী ছিলেন আওয়ামী লীগ থেকে আবিষ্কৃত গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুনের কাছে ১৬ হাজার ১৯৭ ভোটের ব্যবধানে পরাজিত হন।