বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নেইমারকে ছাড়াই ব্রাজিলের দল ঘোষণা

প্রকাশ: ২৯ মে ২০২৩, ৪:৩৬ অপরাহ্ন আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৫, ৪:৫৭ পূর্বাহ্ন
নেইমারকে ছাড়াই ব্রাজিলের দল ঘোষণা

সেলেকাওদের ভারপ্রাপ্ত কোচ রামন মেনেজেসের ২৩ জনের এই স্কোয়াডে রেখেছেন পাঁচ নতুন মুখ। দলে সুযোগ পেয়েছেন নিনো, ভ্যান্ডারসন, আইরতন লুকাস, জোয়েলিন্টন ও ম্যালকম।

এছাড়াও রাফিনহা, অ্যান্তোতি, গ্যাব্রিয়েল জেসুসদেরকে স্কোয়াডে ঠাই দেয়া হয়নি।

১৭ জুন বার্সেলোনায় গিনির মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ২০ জুন লিসবনে সেনেগালের মোকাবিলা করবে পাঁচবারের বিশ্বকাপজয়ীরা। এর আগে ১২ জুন পুরো স্কোয়াডকে নিয়ে ক্যাম্প শুরু করবেন মেনেজেস।

ব্রাজিলের ২৩ সদস্যের স্কোয়াড

গোলরক্ষক: অ্যালিসন বেকার, এডারসন ও ওয়েভেরটন।

রক্ষণভাগ: ইভানেজ, এডার মিলিতাও, মারকুইনোস, নিনো, দানিলো, ভ্যান্ডারসন, অ্যালেক্স তেলেস, আইরতন লুকাস।

মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গুইমারেস, ক্যাসেমিরো, জোয়েলিন্টন।

আক্রণভাগ: লুকাস পাকুয়েতা, ম্যালকম, পেদ্রো, রাফায়েল ভেইগা, রিচার্লিসন, রদ্রিগো, রনি ও ভিনিসিয়াস জুনিয়র।