বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

রুশ বিমান হামলায় পুড়ছে কিয়েভ

প্রকাশ: ২৯ মে ২০২৩, ৬:০৫ অপরাহ্ন আপডেট: ২৬ এপ্রিল ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
রুশ বিমান হামলায় পুড়ছে কিয়েভ

সেখানে চলতি মাসে এটি রাশিয়ার ১৫তম বিমান হামলা। এর আগের দিনও শহরটিতে হামলা চালিয়েছে রাশিয়া। খবর আল-জাজিরার।

আকাশ প্রতিরক্ষা কাজ করছে বলে জানিয়ে মেয়র ভিটালি ক্লিটসকো এক টেলিগ্রাম বার্তায় জানিয়েছেন, কিয়েভের আকাশ থেকে একটি ক্ষেপণাস্ত্র ভূ-পাতিত করা হয়েছে। কিয়েভের ঐতিহাসিক পাড়া পোডিলসহ শহরের বেশ কয়েকটি জেলায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। যেখানে ধ্বংসাবশেষ পড়ে একটি বাড়ির ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে।

কিন্তু মেয়র ও শহরের সামরিক প্রশাসনের প্রাথমিক তথ্য অনুযায়ী, রাতভর হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মূলত ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইউক্রেনের রাজধানীতে হামলা চালাচ্ছে রাশিয়া। এর আগের দিনের হামলায় একজন নিহত হয়। আহত হয় অনেকে।

কর্মকর্তারা জানিয়েছেন, শহরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে রোববার ভোরে রাজধানী ও এর আশেপাশে ৪০টি ড্রোন ভূপাতিত করা হয়।