টেকনাফে বিজিবির অভিযানে ৩ লাখ পিস ইয়াবা আটক

এই খবর পাওয়ার পর বিজিবির একটি বিশেষ টহলদল এবং সাবরাং বিওপির অপর একটি চোরাচালান প্রতিরোধী টহলদল সেখানে যায় এবং লবণ মাঠের আইলের পাশে কৌশলগত অবস্থান নেয়।
রাতে বিজিবি সদস্যরা ৪-৫ জনকে নাফ নদী পার হয়ে বস্তা হাতে নিয়ে বেড়িবাঁধ অতিক্রম করে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে।
এ সময় টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে পাচারকারীরা তাদের হাতে থাকা বস্তাগুলো ফেলে দিয়ে রাতের অন্ধকারের সুযোগে দ্রুত পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল তল্লাশি চালিয়ে চোরাকারবারিদের ফেলে যাওয়া ৩ টি বস্তার ভেতর থেকে ৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে।
মাদক পাচারকারীদের কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে তাদের সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

