শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

৪ জুন থেকে ঢাকা-নীলফামারী রুটে নতুন ট্রেন

প্রকাশ: ৩০ মে ২০২৩, ১২:১১ পূর্বাহ্ন আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
৪ জুন থেকে ঢাকা-নীলফামারী রুটে নতুন ট্রেন

সোমবার (২৯ মে) রেলওয়ে সূত্রে জানা গেছে, আগামী ৪ জুন প্রধানমন্ত্রী কার্যালয় থেকে অনলাইনে সংযুক্ত হয়ে শেখ হাসিনা আন্ত:নগর ট্রেন চলাচলের উদ্বোধন ও নামকরণ করবেন। ইতোমধ্যে ৩৮৩ কিলোমিটার দূরত্বের এ রেল রুটে ট্রায়ালও শেষ করেছে রেলওয়ে। নতুন ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে রাত সাড়ে ৮ টায়। আর চিলাহাটি পৌঁছবে সকাল সোয়া ৬ টায়।

অন্যদিকে, চিলাহাটি থেকে ছাড়বে সকাল সোয়া ৭ টায়। আর ঢাকা পৌঁছাবে রাত ৯ টায়। শুক্রবার ছাড়া সপ্তাহের ছয় দিনই এ রুটে ট্রেন চলবে।

এর আগে, সৈয়দপুর থেকে ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের মধ্যে আন্ত:নগর নীলসাগর এক্সপ্রেস চলাচল শুরু করে ২০০৭ সালে। এ রুটে যাত্রীদের চাপের কথা বিবেচনায় রেখে রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন নীলসাগরের দ্বিতীয় র‍্যাক চালু করার কথা বলেছেন অনেকবার।