শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

লোহাগাড়ায় চোরাই গরু বিক্রিকালে আটক ৩

প্রকাশ: ৩০ মে ২০২৩, ৬:৪১ অপরাহ্ন আপডেট: ২ মে ২০২৬, ১:৪৩ অপরাহ্ন
লোহাগাড়ায় চোরাই গরু বিক্রিকালে আটক ৩

সোমবার (২৯ মে) দুপুরে উপজেলার পদুয়া ইউনিয়নের জঙ্গল পদুয়া এলাকা থেকে তাদের আটক করে। এ সময় ঘটনার সাথে জড়িত আরো একজন পালিয়ে যায়।

আটকৃতরা হলেন- কর্ণফুলী উপজেলার বৈরাগী ইউনিয়নের উত্তর বন্দর এলাকার মৃত ফিরোজ খানের ছেলে জুলহাস খান (২৬) একই এলাকার সিরাজ মিয়ার তপু রায়হান (১৯) অপরজন আনোয়ার উপজেরার হাইলদর পীরখাই এলাকার সোলাইমানের ছেলে মনজুরুল আলম (৪৫)।

পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ জানান, আনোয়ারা থেকে গরু দুটি বিক্রি করার জন্য পদুয়ায় আনেন তারা। গরু দুটি কম দামে বিক্রি করতে চাইলে স্থানীয়াদের সন্দেহ হয়। পরে তাদের আটকে রেখে আমাকে খবর দেয়। আমি গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করি।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা চুরির কথা স্বীকার করলে বিষয়টি থানায় অবগত করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গরুসহ তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চোরাই গরুসহ তিনজনকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। উদ্ধার করা গরুর যাচাই-বাছাই করে প্রকৃত মালিক পাওয়া গেলে তাদের ফেরত দেয়া হবে।