শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

গুলিবিদ্ধ আওয়ামী লীগ নেতার মৃত্যু: 'ইউপি চেয়ারম্যানের মদদে হত্যা, দাবি পরিবারের'

প্রকাশ: ৩০ মে ২০২৩, ১১:২৯ অপরাহ্ন আপডেট: ৫ মে ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
গুলিবিদ্ধ আওয়ামী লীগ নেতার মৃত্যু: 'ইউপি চেয়ারম্যানের মদদে হত্যা, দাবি পরিবারের'

সোমবার (২৯ মে) রাত পৌনে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি আন্ডারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও আন্ডারচর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন। দুলাল মেম্বার আন্ডারচর ইউনিয়নের মো. নূর ইসলামের ছেলে। তিনি চার ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।

নোয়াখালী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শিহাব উদ্দিন শাহিন আওয়ামী লীগ নেতা দুলালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাটি স্থানীয় বিরোধ বলে মনে হচ্ছে। ওই এলাকা বহিরাগত সন্ত্রাসী দ্বারা নিয়ন্ত্রিত। তাই রাতের আঁধারে কারা তাকে গুলি করলো তা প্রশাসনকে খুঁজে বের করতে হবে।
এরআগে গত বৃহস্পতিবার (২৫ মে) রাত ৯টার দিকে এলাকায় সালিশি বৈঠক শেষে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।

সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান বলেন, দুলাল মেম্বার গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তার মা নুরের নেছা বেগম বাদি হয়ে সোমবার সকালে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় এ পর্যন্ত সন্দহভাজন দুইজনকে গ্রেফতার করা হয়েছে। মৃত্যুর পর এখন মামলায় ৩০২ ধারা যুক্ত হবে।

সোমবার রাতে দুলাল মেম্বারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁর নিজ বাড়িতে জড়ো হতে থাকেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্বজন ও এলাকাবাসী। দুলালের বাড়িতে চলছে আহাজারি। আত্মনার্ত করছে নিহত দুলালের মা নুরের নেছা বেগম ও স্বজনরা।

নিহতের পরিবার গণমাধ্যমকে জানান, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিনের মদদেই হত্যা করা হয় দুলাল মেম্বারকে। এ ঘটনায় সর্বোচ্চ শাস্তি দাবি করেন নিহতের পরিবারের সদস্যরা।

দুলাল হোসেনের শ্যালক মো. হানিফ বলেন, আমার দুলাভাই গত নির্বাচনে আন্ডারচর ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন। তিনি এক সালিশি বৈঠক শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে। তার বুকের বাম পাশ ও ডানহাতে ৩টি গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মারা যান তিনি।

স্থানীয় আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী ও নিহত দুলালের স্বজনরা জানান, ২০১১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাশাপাশি দুটি ওয়ার্ড থেকে ইউপি সদস্য নির্বাচিত হন বর্তমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন ও দুলাল। ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর স্থানীয় বাংলা বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জসিম উদ্দিন ও দুলালের মধ্যে একাধিবার সংঘর্ষ হয়। ওই সময় সংঘর্ষে জসিম উদ্দিন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সর্বশেষ গত ইউনিয়ন পরিষদ নির্বাচনেও জসিম উদ্দিনের সঙ্গে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধীতা করেন দুলাল। এতে দুলালের প্রতি ক্ষোভের সৃষ্টি হয়ে এই হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে।

আওয়ামী লীগের আরেকটি অংশের নেতাকর্মীরা জানান, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে কয়েক দফায় সাবেক ইউপি চেয়ারম্যান আলী হায়দার বকসির বিরুদ্ধে ফেসবুক লাইভে কথা বলেছিলেন দুলাল মেম্বার। যার কারণে দুলাল মেম্বারের বিরুদ্ধে আলী হায়দার বকসীরও ক্ষোভ ছিল। ওই ক্ষোভ থেকে হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে বলে মন্তব্য করেন তারা।

আন্ডারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জসিম উদ্দিন তাঁর বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করে বলেন, দুলাল আমার বাড়িতে আসছে সালিশে। সালিশ থেকে যাওয়ার পথে তাকে কে বা কাহারা গুলি করছে। এই অপরাধ তো আমার না। দুলালের সঙ্গে সাবেক চেয়ারম্যান বকসীর পাঁচ বছর বেজাল (দন্ধ) ছিল। আমাকে ফাঁসানোর জন্য আমার প্রতিপক্ষের যেকোন লোক এই হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকতে পারে। প্রশাসন সুষ্ঠ তদন্ত করলে ঘটনার মূলহোতা চিহিৃত হয়ে যাবে বলে মন্তব্য করেন এই জনপ্রতিনিধি।

আন্ডারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলী হায়দার বকসী তাঁর বিরুদ্ধে বর্তমান চেয়ারম্যান জসিম উদ্দিনের মন্তব্য নাকচ করে দিয়ে বলেন, আমার সঙ্গে দুলালের কোন দন্ধ ছিলনা বরং সুসম্পর্ক ছিল। দুলালের পরিবারের সদস্যরা মিডিয়ায় যে বক্তব্য দিয়েছেন সেটাই সঠিক।

আন্ডারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রব বলেন, দুলাল মেম্বার আওয়ামী লীগের নিবেদিত প্রাণ ছিলেন। তাঁকে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকান্ডে দলীয় কোন গ্রুপিং থাকতে পারে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, দুলাল মেম্বার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার পরিবারের সদস্যদের কাছে সবকিছু বলে গেছেন। ইতিমধ্যে বিভিন্ন টিভি চ্যানেলে তাঁর পরিবারের সদস্যরা বলেছেন কাদের মদদে তাঁকে হত্যা করা হয়েছে। খুনি যে বা যারাই হোক সুষ্ঠ তদন্তের মাধ্যমে এই হত্যাকান্ডের বিচার দাবি করেন আওয়ামী লীগের স্থানীয় এই নেতা।