বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম

পঞ্চগড়ে মোটরসাইকেল-ট্রাক্টরের সংঘর্ষে নিহত ৩

প্রকাশ: ৩১ মে ২০২৩, ৮:২০ অপরাহ্ন আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২০ অপরাহ্ন
পঞ্চগড়ে মোটরসাইকেল-ট্রাক্টরের সংঘর্ষে নিহত ৩

নিহতরা হলেন- বোদা পৌরসভার তিতোপাড়া গ্রামের আলমাস আলীর ছেলে তৌহিদুল ইসলাম (৩৫) একই এলাকার রজব আলীর ছেলে আমীন শেখ (৪৮) এবং মোজাম্মেল হকের ছেলে আলমাস আলী (৫৫)। এ সময় আহত হয়েছেন নিহত আমিন শেখের ভাই সালেকুল ইসলাম (৩৫)।

পুলিশ জানায় বুধবার ভোরে বোদা থেকে দেবীগঞ্জের উদ্দেশ্যে চারজন একটি মোটরসাইকেলে করে রওয়ানা দেয়। পথিমধ্যে বোদা-দেবীগঞ্জ মহাসড়কের কালুরহাট কাটনহারি এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছভর্তি একটি ট্রাক্টরের পেছনে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই নিহত হয় তৌহিদুল ইসলাম ও আমিন শেখ। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ দুইজনের লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়। এদিকে আহত আলমাস আলী ও সালেকুল ইসলামকে পথচারীদের সহযোগিতায় রংপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয়। পরে রংপুর মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় আলমাস আলী মারা যায়। পুলিশ ঘটনাস্থল হতে গাছভর্তি ট্রাক্টর জব্দ করেছে। তবে ট্রাক্টর চালক পালিয়ে যায়।