নিউজিল্যান্ডে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

বুধবার (৩১ মে) নিউজিল্যান্ডের দক্ষিণ উপকূলে এই ভূমিকম্প আঘাত হানে। খবর এএফপির।
নিউজিল্যান্ডের জিওনেট মনিটরিং এজেন্সি জানিয়েছে, বুধবার আঘাত হানা ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূ-পৃষ্ঠ থেকে ৩৩ কিলোমিটার (২১ মাইল) নিচে। এই ঘটনায় তাৎক্ষণিক ভাবে সুনামির সতর্কতা জারি করা হয়নি এবং নিউজিল্যান্ডের মূল ভূখণ্ডে কোনও ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।
নিকটতম বড় শহর ইনভারকারগিলের সিটি কাউন্সিলের একজন কর্মকর্তা বলেছেন, সেখানে ভূমিকম্প অনুভূত হয়েছে বা অবকাঠামোর ক্ষতি হয়েছে এমন কোনও খবর পাওয়া যায়নি।

