শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বিএনপির চোখ থাকলেও তারা অন্ধ: আইনমন্ত্রী

প্রকাশ: ২ জুন ২০২৩, ১১:২৫ অপরাহ্ন আপডেট: ২৬ মার্চ ২০২৬, ৭:৩০ অপরাহ্ন
বিএনপির চোখ থাকলেও তারা অন্ধ: আইনমন্ত্রী

বাংলাদেশে যে এতো উন্নয়ন হচ্ছে সেটা কারো কারো চোখে ভালো লাগছে না। তাদের মধ্যে একটা হচ্চে বিএনপি । যারা লুটপাট করে বাংলাদেশকে শেষ করে দিয়েছিল। যারা দেশকে তলাবিহীন ঝুড়ি বলে প্রমাণ করে দিয়েছিল। তারা বাংলাদেশেকে একটা ব্যর্থ রাষ্ট্র প্রমাণ করতে সব সরঞ্জাম তৈরি করেছিল। তারা সেই উন্নয়ন দেখতে পায় না।

শুক্রবার (২ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে আইনমন্ত্রী এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বালাদেশের জনগণের নিজস্ব অর্থায়নে পদ্ধা সেতু হয়েছে, কর্ণফুলী নদীতে টানেল হয়েছে, মেট্রোরেল হয়েছে সেই সব উন্নয়ন তাদের চোখে পড়ে না। কারণ চোখ থাকলেও তারা অন্ধ। সেই ‘গোলাপী এখন ট্রেনে সিনেমার মতো’ চোখ থাকিতেও অন্ধ।

ওয়ার্ড ছাত্রলীগ নেতা আশিকুজ্জামান নুরের সভাপতিত্বে ও সৈয়দ আসাদুজ্জামান আসাদের সঞ্চলনায় আরো বক্তব্য রাখেন , ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল আলম খোকন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল, মোগড়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক একরামুল বারী শিশির প্রমুখ।

এসময় মন্ত্রী আরো বলেন, এখন আবার কিছু ষড়যন্ত্রকারী তাদের সাথে যোগ হয়েছে। এই ষড়যন্ত্রকারীদের কথা আপনাদেন মনে রাখতে হবে। যারা এক টাকা সুদ দিয়ে আপনাদের কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়ে গেছে। শতকারা ৪০ টাকা আপনাদের সুদ দিতে হয়েছে। সেই টাকায় তিনি ১২টি কোম্পানী খুলেছেন। কোম্পানী খুলে টেক্স দেয় না। এখন হাই কোর্ট ধরেছে টেক্স দেওয়ার জন্য। যে লাভ শ্রমিকদের দেয়ার কথা সেটাও মেরে দিয়েছে। সেই টাকা দিয়ে তারা বিদেশে বাংলাদেশের কুৎসা রটাচ্ছে। তাদের ষড়যন্ত্রের ব্যাপারে আপনাদেরও সজাগ থাকতে হবে। আপনাদের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দিবেন না। বাংলাদেশের স্বাধিনতা নস্যাৎ করার যারা চেষ্টা করবে তাদেরকে আমরা প্রতিরোধ করবো।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারাবিশ্ব টালমাটাল হয়ে গেছে। তার পরেও আমরা চেষ্টা করছি দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে আনার জন্য। আমরা দেখছি সারের দাম কমে আসছে, পেট্রোলের দামও কমে আসছে।