বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

সৌদিতে মেসি-বেনজেমাদের স্বাগত জানাতে প্রস্তুত রোনালদো

প্রকাশ: ২ জুন ২০২৩, ১১:২৭ অপরাহ্ন আপডেট: ২ মে ২০২৬, ৫:১০ পূর্বাহ্ন
সৌদিতে মেসি-বেনজেমাদের স্বাগত জানাতে প্রস্তুত রোনালদো

সৌদি প্রো লিগকে দেয়া সাক্ষাৎকারে আগামী মৌসুমেও আল নাসরে খেলার বিষয়টি নিশ্চিত করেছেন রোনালদো। সেই সঙ্গে জানিয়ে রাখলেন, লিওনেল মেসি ও করিম বেনজেমাকে সৌদি আরবে স্বাগত জানাতেও প্রস্তুত তিনি।

গত জানুয়ারিতে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর ফ্রি ট্রান্সফারে আল-নাসরে যোগ দেন পাঁচবারের ব্যালন এই ডি’অর জয়ী। সৌদি প্রো লিগে এই ক্লাবের জার্সিতে সদ্য সমাপ্ত মৌসুমে ১৬ ম্যাচে ১৪ গোল করেন তিনি। কিন্তু ৩৮ বছর বয়সী ফুটবল সুপারস্টার নিজে ভালো খেললেও তার দল শিরোপা জিততে পারেনি। চ্যাম্পিয়ন আল-ইত্তিহাদের চেয়ে ৫ পয়েন্ট কম নিয়ে আসর শেষ করে আল-নাসর।

সাক্ষাৎকারে তিনি বলেন, আমি এখানে (আল-নাসরে) সুখী এবং এখানে (খেলা) চালিয়ে যেতে চাই। পরেরবার দল আরও ভালো করবে। গত ৫-৬ মাসে আমরা বেশ উন্নতি করেছি এবং আমি আত্মবিশ্বাসী যে খুব শিগগিরই আমরা শিরোপা জিততে যাচ্ছি।

তবে রোনালদোর জন্য শিরোপা-লড়াই হয়তো পরের মৌসুমে আরও কঠিন হবে। কারণ তার সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ ও ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমাকে পেতে নাকি সৌদি লিগের চ্যাম্পিয়ন আল-ইত্তিহাদ প্রস্তাব দিয়েছে প্রায় ৪০ কোটি ইউরোর। এছাড়া মেসির জন্য আরও বড় অঙ্কের প্রস্তাব দিয়েছে আল-হিলাল। শোনা যাচ্ছে, মেসির সাবেক বার্সা সতীর্থ সের্হিও বুসকেতস ও জর্দি আলবাদের নিয়েও নাকি আগ্রহী সৌদি আরবের কয়েকটি ক্লাব।