মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নজর কাড়লেন অর্জুন কাপুর

প্রকাশ: ১০ মে ২০২২, ৭:১৫ অপরাহ্ন আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
নজর কাড়লেন অর্জুন কাপুর

২০২১ এর ফেব্রুয়ারি মাসের একটি ছবি আর ২০২২ এর মে মাসের একটি ছবি পাশাপাশি শেয়ার করেছেন এ অভিনেতা। ছবির নিচে লিখেছেন, ১৫ মাসের কঠোর পরিশ্রমের ফল। এই দুটি ছবি আমি কখনই মুছে ফেলব না। আমি নিজের মধ্যে এই বদল আনতে পেরে গর্বিত। দীর্ঘ ১৫ মাসের যাত্রা মোটেই সহজ ছিল না। তবে আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। অনেক দিন পর নিজেকে এই ভাবে দেখতে বেশ ভাল লাগছে। এটাই আমি। আর আগামী দিনেও এমনটাই থাকতে চাই।

অর্জুনের এই ছবি নেটদুনিয়ায় ঝড় তুলেছে। কী ভাবে চেহারায় এতটা বদল আনলেন অর্জুন, নেটদুনিয়ায় সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। শুধু অনুগামীরাই নন, তারকারাও অর্জুনের এই নতুন লুক দেখে বেশ আপ্লুত। অভিনেতা রণবীর সিং অর্জুনের ছবির নীচে লিখেছেন, ‘উফফ গরম’ অভিনেত্রী পরিণীতি চোপড়া লিখেছেন, ‘দারুণ কাজ করেছ বাবা।’