শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নোয়াখালীতে সরকারের গণমূখী কর্মকান্ড তুলে ধরে মহিলা সমাবেশ

প্রকাশ: ৮ জুন ২০২৩, ১:৪৮ পূর্বাহ্ন আপডেট: ৩০ মার্চ ২০২৬, ৩:১৯ অপরাহ্ন
নোয়াখালীতে সরকারের গণমূখী কর্মকান্ড তুলে ধরে মহিলা সমাবেশ

বুধবার সকালে জেলার সদর উপজেলার ০৬ নম্বর নোয়াখালী ইউনিয়ন পরিষদ হলরুমে গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধিনে নোয়াখালী জেলা তথ্য অফিস এই মহিলা সমাবেশের আয়োজন করে।

মহিলা সমাবেশে নোয়াখালীর সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ মনির হোসেনের সভাপতিত্বে ও নোয়াখালী ইউনিয়ন পরিষদ সচিব মো. সহিদুল ইসলাম সহিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিআরডিবি নোয়াখালীর উপপরিচালক আরিফুল হক।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, নোয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম ইয়াসিন আরাফাত।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকারের আমলে দেশের সর্বত্ব মেঘা প্রকল্পের উন্নয়নের পাশাপাশি গণমূখী কর্মকান্ড সফলভাবে পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে গ্রামীণ জনপদে সরকার নারীদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কর্মক্ষম করে তুলছে। দেওয়া হচ্ছে ঋণ সহায়তা ও বিভিন্ন ভাতা সুবিধা। সরকারের এসব উদ্যোগে দুর হচ্ছে বৈষম্য।

বক্তারা বলেন, সরকারের সব ধরনের সফলতায় একটি গোষ্ঠি ঈর্ষানিত হয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা সরকারের বিরুদ্ধে নানা ধরনের গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরী করছে। তাই সব ধরনের গুজবে কান না দেওয়ার আহব্বান করেন বক্তারা।

সমাবেশে ইউনিয়ন পরিষদ সদস্য, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, ইউনিয়নের বিভিন্ন গ্রামের নারীরা অংশগ্রহন করে।