শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

সুবর্ণচরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

প্রকাশ: ৮ জুন ২০২৩, ৮:৩৭ অপরাহ্ন আপডেট: ১১ এপ্রিল ২০২৬, ৭:০৯ পূর্বাহ্ন
সুবর্ণচরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

বৃহস্পতিবার (৮ জুন) সকাল ১০টার দিকে উপজেলার চর আমিনুল গ্রামে এ ঘটনা ঘটে। মৃত জান্নাত বেগম উপজেলার চরওয়াপদা  ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড চর আমিনুল গ্রামের আবুল কালামের স্ত্রী।  

চর ওয়াপদা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল মন্নান বিষয়টি নিশ্চিত করে জানান, সকালের দিকে সুবর্ণচর উপজেলায় বৃষ্টি শুরু হয়। ওই সময় জান্নাত বেগম মাঠ থেকে গরু আনতে যায়। পথে আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, নিহত গৃহবধূ পাঁচ সন্তানের জননী ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্বামীর বাড়িতে তাকে দাফনের প্রস্তুতি চলছে।

অপরদিকে, একই দিন দুপুরের দিকে জেলার কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের হাজী আবুল কালামের একটি গরু খেতে খাস খাওয়ার সময় বজ্রপাতে মারা যায়।