নোয়াখালীতে সীমাহীন লোডশেডিংয়ের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

বৃহস্পতিবার সকাল ১১টায় গুড়িগুড়ি বৃষ্টি উপেক্ষা করে জেলা শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় বিদ্যুৎ অফিসের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।
এতে জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ভাই চেয়ারম্যান মো. শাহজাহান।
এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি সলিম উল্যাহ বাহার হিরন, সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন, শহর বিএনপির সভাপতি আবু নাছের, জেলা যুবদলের সভাপতি মঞ্জরিুল আজিম সুমন, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক ছাবের আহম্মেদ, ছাত্রদল সভাপতি আলী আজগর দুখু, সাধারণ সম্পাদক আবু হাসান নোমান প্রমূখ বক্তব্য রাখেন।
আবস্থান কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।

