বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

হিরো আলমের বিরুদ্ধে থানায় জিডি

প্রকাশ: ১১ জুন ২০২৩, ৫:৪২ অপরাহ্ন আপডেট: ১৬ মে ২০২৬, ৭:৪৫ পূর্বাহ্ন
হিরো আলমের বিরুদ্ধে থানায় জিডি

রিয়ার অভিযোগ, গত ৭ জুন বিকেলে হিরো আলমের ফেসবুক পেইজ ‘হিরো আলম বগুড়া’ থেকে তার তার সহযোগী রিয়া মনি (২৭) নামের একটি মেয়ে অশ্লীল গালিগালাজ করেছে। এতে হিরো আলমের ইন্ধন আছে। যার কারনে আমি সামাজিকভাবে মানহানি ও আমার মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য উপাত্ত না থাকায় আপাতত বিষয়টি নিয়ে জিডি করা হলো। ভবিষ্যতে তথ্য-উপাত্তের ভিত্তিতে কিংবা প্রয়োজন সাপেক্ষে মামলার জন্য আবেদন করা হবে।
এদিকে, থানায় জিডির বিষয়ে জানতে চাইলে হিরো আলম বলেন, আমার পেইজ থেকে একটি ভিডিও আপলোড হয়েছে। এতে যে বক্তব্য আছে তাতে রিয়া চৌধুরীর নাম বলা হয় নি। কিন্তু সে অভিযোগ করছে তাকে নাকি গালিগালাজ করার হয়েছে। আর পেইজ তো আমি চালাই না পেজের এডমিনরা চালায়। ‌ সে প্রমাণ দেখ যে আমি তাকে গালিগালাজ করেছি। আর এছাড়া জিডি কোন ফ্যাক্টর নাকি।