লক্ষ্মীপুরে বজ্রপাতে কিশোরের মৃত্যু

সোমবার (১২ জুন) বিকাল ৩ টার দিকে শহরের দক্ষিণ তেমুহনীস্থ পশু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। নিহতের নাম নাঈম হোসেন (১১)।
সে সদর উপজেলার আবিরনগর গ্রামের আবদুল হালিমের ছেলে। শিশু নাঈম দক্ষিণ তেমুনীর একটি ফার্নিসারের দোকানে শ্রমিকের কাজ করছিলো। বিকাল ৩ টার দিকে হঠাৎ বৃষ্টি আর বজ্রপাত শুরু হলে এক পর্যায়ে বজ্রাঘাত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
পরে পরে তাকে সদর হাসপাতালে আনা হলে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন।

