শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

দাউদকান্দিতে কোদাল দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা

প্রকাশ: ১৩ জুন ২০২৩, ১১:১৬ অপরাহ্ন আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
দাউদকান্দিতে কোদাল দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা

এদিকে কোদাল দিয়ে পিটিয়ে হত্যার সিসিটিভিতে রেকর্ড ৪৮ সেকেন্ডের একটি ভিডিও মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
নিহত ৬৫ বছর বয়সী আমির হোসেন টামটা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় মূল অভিযুক্ত পল্লী চিকিৎসক নাছিরসহ (৫৫) আরও ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত অন্য আসামিরা হলেন- ওই গ্রামের শামীম, শাহাদাত, সিয়াম ও সিহাব।

বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি থানার ওসি মো. আলমগীর ভুইয়া। তিনি বলেন, নিহত আমির হোসেনের সাথে ঘাতক নাছিরের জমি সংক্রান্ত বিরোধ ছিলো। সর্ম্পকে তারা মামাতো ফুফাতো ভাই।

সেখানে দেখা যায়, বাড়ির সামনে হুইল চেয়ারে বসে ছিলেন আমির হোসেন। এ সময় হঠাৎ করে হাতে কোদাল নিয়ে ঘাড়ে জোরে আঘাত করে নাছির। এ সময় আমির হুইল চেয়ার থেকে সড়কে পড়ে যায়। এরপর আরও জোরে জোরে কোদাল দিয়ে পেটাতে থাকে। পরে সেখান থেকে নিজের বাড়িতে চলে যায় নাছির। স্থানীয়রা এসে আহত আমির হোসেনকে মৃত অবস্থায় দেখতে পায়।