বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বাসা ছেড়ে চলে গেলেন রাজ

প্রকাশ: ১৪ জুন ২০২৩, ১:১২ পূর্বাহ্ন আপডেট: ১৬ মে ২০২৬, ৬:৩১ পূর্বাহ্ন
বাসা ছেড়ে চলে গেলেন রাজ

বললেন— রাজ সন্তানের সঙ্গে কেক কেটে বাসা থেকে চলে গিয়েছে।

গতকাল রাতে পরী মণি তার ফেসবুকে বিষয়টি নিয়ে একটি স্ট্যাটাস দেন। সেখানে পরী লিখেন, ‘আপনাদের মধ্যে অনেকের মতো আমিও খুশি হয়ে যাই খবরের এসব শিরোনাম দেখে! সব ভুলে আবার এক হলেন…। কিন্তু সব কি আর সবসময় এক হয়?’

রাজের সঙ্গে কেক কাটার কারণ ব্যাখ্যা করে এই অভিনেত্রী লিখেন, ‘আমরা দশ তারিখটা (যেটি আমাদের জীবনের অনেক স্পেশাল দিন। আমাদের বাচ্চার পৃথিবীতে আসার দিন এটি) সেলিব্রেট করেছি মাত্র। আগামী দিনেও করব, যেখানে আমরা জীবনের অন্য কোনো ইস্যু টানব না।’

১০ জুন রাতে কেক কেটে বাসা থেকে চলে যায় রাজ। তা জানিয়ে পরী মণি লিখেন, ‘নয় তারিখ রাতে নানা ভাই ঢাকায় আসেন। তারপর সবাই মিলে এই আয়োজন করি। শুধু নানা ভাই রয়ে গেলেন আমার কাছে। আর রাজ চলে গেলো রাজের মতো…। আশা করি, এটা এখানেই শেষ হবে।’