বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, নিহত ১০৩

প্রকাশ: ১৪ জুন ২০২৩, ৪:১৮ অপরাহ্ন আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ২:৫১ পূর্বাহ্ন
নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, নিহত ১০৩

মঙ্গলবার পুলিশ মুখপাত্র ওকাসানমি আজাই জানান, কোয়ারা রাজ্যের নাইজার নদীতে সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় উদ্ধার করা হয়েছে ১০০ জনেরও বেশি মানুষকে। নিখোঁজদের উদ্ধার করতে অভিযান চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।


স্থানীয় বাসিন্দা উসমান ইব্রাহিম জানান, যাত্রীরা পাশের নাইজার রাজ্যের এগবোটি গ্রামে বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন। নৌকায় নারী ও শিশুরাও ছিল।

নৌকায় থাকাদের মধ্যে কতজন এখনো নিখোঁজ রয়েছেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার কারণও জানা যায়নি। তবে নাইজেরিয়ায় বর্ষাকালে অতি বৃষ্টিপাত ও অতিরিক্ত যাত্রী বহনের কারণে নৌকা ডুবির ঘটনা ঘটে থাকে।