বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

২০২৬ বিশ্বকাপে খেলবেন না মেসি

প্রকাশ: ১৪ জুন ২০২৩, ৪:২৯ অপরাহ্ন আপডেট: ২২ মে ২০২৬, ৪:০১ পূর্বাহ্ন
২০২৬ বিশ্বকাপে খেলবেন না মেসি

বিশ্বকাপের দলের সঙ্গে আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলোতে নিয়মিত অংশ নেন মেসি। বর্তমানে এশিয়া সফরের অংশ হিসেবে আর্জেন্টিনা দল চীনের রাজধানী বেইজিংয়ে আছে। যেখানে ১৫ জুন বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেই ম্যাচের আগে চীনা সংবাদমাধ্যম টাইটনের সঙ্গে আগামী বিশ্বকাপ খেলা নিয়ে কথা বলেছেন মেসি। তিনি বলেছেন, ২০২৬ সালের বিশ্বকাপে তিনি খেলবেন না।
২০২৬ বিশ্বকাপে খেলার সম্ভাবনা আছে কি না, জানতে চাইলে মেসি বলেছেন, ‘আমার মনে হয় না। এটা (কাতার বিশ্বকাপ) ছিল আমার শেষ বিশ্বকাপ। আমি দেখব, বিষয়গুলো কীভাবে এগোচ্ছে। তবে নীতিগত সিদ্ধান্ত হচ্ছে, আমি পরের বিশ্বকাপে খেলতে যাচ্ছি না।’