শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

আলফাডাঙ্গায় মায়ের সঙ্গে অভিমান করে কিশোরীর আত্মহত্যা

প্রকাশ: ১৫ জুন ২০২৩, ৫:৩৪ অপরাহ্ন আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
আলফাডাঙ্গায় মায়ের সঙ্গে অভিমান করে কিশোরীর আত্মহত্যা

বুধবার বিকাল ৩টার দিকে উপজেলার টগরবন্দ ইউনিয়নের পানাইল নিচুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ওই কিশোরী কামরুল ইসলামের মেয়ে। অপমৃত্যু কিশোরী এবার ফরিদপুর জেলা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা পাশ করে।

থানা সূত্রে জানা গেছে, শাসন করায় মায়ের সঙ্গে অভিমান করে বুধবার বিকাল ৩টার দিকে নিজ ঘরের দরজা বন্ধ করে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। তাৎক্ষণিক দরজা ভেঙে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।এরপর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কতিপয় যুবক বলেন, প্রেম ঘটিত জেরে অন্তরা আত্মহত্যা করেছে। তবে ওই কিশোরীর মা অস্বীকার করেন।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ আবু তাহের ভোরের কাগজকে জানান, এসআই অনির্বাণ সরকারের লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুতপূর্বক ময়নাতদন্তসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।