নোয়াখালীতে ১৮ জুন রবিবার খাওয়ানো হবে ‘ভিটামিন ‘এ’ প্লাস’

বৃহস্পতিবার বিকাল ৩টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার সহ সিভিল সার্জন অফিসের কর্মকর্তারা বক্তব্য রাখেন।
এসময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
আগামী ১৮ জুন রবিবার জেলার ৯টি উপজেলায় ২২৮৭টি কেন্দ্রে ১২-৫৯ মাস বয়সী ৪৯৩৮৩০ জন ও ৬-১১ মাস বয়সী ৬১১৬৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

