বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

আফগানিস্তানকে ৬৬২ রানের লক্ষ্য দিলো টাইগাররা

প্রকাশ: ১৬ জুন ২০২৩, ১১:৫৫ অপরাহ্ন আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ৩:২৬ পূর্বাহ্ন
আফগানিস্তানকে ৬৬২ রানের লক্ষ্য দিলো টাইগাররা

সেই লক্ষ্য নিয়ে একটু পর ব্যাট করতে নামছে আফগানিস্তান। খেলার বাকি আছে আরো দেড় দিনের মতো। ইনিংস ঘোষণার আগে মুমিনুল ১২১ ও লিটন দাস ৬৬ রানের অপরাজিত আছেন। আফগানদের হয়ে ২ উইকেট শিকার করেছেন স্পিনার জহির খান। এছাড়া আমির হামজা নিয়েছেন একটি উইকেট। জাকির হাসান হয়েছিলেন রান আউট।

এর আগে কখনো ৫০০ রানের লিড নিতে পারেনি বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে আজ সবকিছু ছাড়িয়ে গেছে তারা। এর আগে চতুর্থ ইনিংসে ৪৭৭ রানের লিড নিয়েছিল বাংলাদেশ। ২০২১ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সেই ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছিল ২২৪ রানে।