বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বাংলাদেশে আসছে ভারতীয় নারী দল, সূচি প্রকাশ

প্রকাশ: ১৭ জুন ২০২৩, ৪:২২ অপরাহ্ন আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ৪:২২ অপরাহ্ন
বাংলাদেশে আসছে ভারতীয় নারী দল, সূচি প্রকাশ

আর তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি হবে আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত। আগামী ৯ জুলাই সিরিজের প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মহিলা উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে এই খবর নিশ্চিত করেছেন।

এই সফরে ভারত নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশের সঙ্গে তিনটি করে টি-টোয়েন্টি এবং ওয়ানডে ম্যাচ খেলবে।

১১ বছরে এই প্রথম মিরপুরে বসবে নারী আন্তর্জাতিক ক্রিকেটের আসর। শেষবার বাংলাদেশ নারী দল এই ভেন্যুতে খেলেছিল ২০১২ সালে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

ক্রিকবাজকে নাদেল বলেন, আমরা ভারতের নারী ক্রিকেট দলের সঙ্গে জুলাইয়ে সাদা বলের সিরিজ খেলবো। দুই দলের সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে।

পূর্ণাঙ্গ সূচি

    ৯ জুলাই : প্রথম টি-টোয়েন্টি
    ১১ জুলাই:দ্বিতীয় টি-টোয়েন্টি
    ১৩ জুলাই : তৃতীয় টি-টোয়েন্টি
    ১৬ জুলাই : প্রথম ওয়ানডে
    ১৯ জুলাই : দ্বিতীয় ওয়ানডে
    ২২ জুলাই : তৃতীয় ওয়ানডে।