বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

সংসদ নির্বাচনে প্রার্থী হবেন ডিপজল

প্রকাশ: ১৭ জুন ২০২৩, ৫:০১ অপরাহ্ন আপডেট: ২৫ এপ্রিল ২০২৬, ৪:১৭ অপরাহ্ন
সংসদ নির্বাচনে প্রার্থী হবেন ডিপজল

ডিপজল বলেন, আগে জানতে হবে কেন নির্বাচনে দাঁড়াবেন? যার টাকা আছে সেই দাঁড়াবে, যার নেই সে তো আরেকজনের টাকা লুটপাট করে খাবে। টাকাটা মূল এ কারণে, টাকা থাকলে আপনি দশজনকে দিতে পারবেন। আর না থাকলে মেরে খাবেন।

অভিনেতা আরো বলেন, আমার নির্বাচন করার ইচ্ছা আছে। মন-মানসিকতা ভালো আছে। ভালো কিছু করার চিন্তাভাবনা আছে। তাতে এই আগামী (দ্বাদশ) নির্বাচন করার পরিকল্পনা আছে।

এসময় নিজের অতীত ও বর্তমান সিনেমা নিয়ে কথা বলেন ডিপজল। কথা বলেন সিনেমা ও ওটিটি প্ল্যাটফর্ম নিয়েও। এদিন নিজের ছবির জনপ্রিয় সংলাপ ‘সানডে মানডে ক্লোস কইরা দিমু’ বলে শোনান এই অভিনেতা।

দিন কয়েক আগে শিল্পী সমিতির সভাপতি পদে নির্বাচন করার কথাও জানান ডিপজল। বর্তমান কমিটির ওপর ক্ষোভ থেকেই তার এমন সিদ্ধান্ত বলেও মত দেন তিনি।