হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু

প্রয়াত হজ যাত্রীরা হলেন মো. রিদুয়ান (৬৪) তিনি মাতারবাড়ি পাড়া, বদরখালী, চকরিয়া কক্সবাজারের বাসিন্দা। তার পাসপোর্ট – এ০৪৬৯০৮৫৪। অপরজন আবদুল গফুর (৬১) তিনি আড়াই হাজার নারায়ণগঞ্জের বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর – ইই০৬২৯৬০২।
হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত মক্কায় ১৮ এবং মদিনায় তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৮ জন পুরুষ ও তিনজন নারী।
আজ শনিবার সকাল পর্যন্ত ৮৮ হাজার ৭৯২ জন হজযাত্রী বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৭৯৮ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৮ হাজার ৯৯৪ জন সৌদি আরবে গিয়েছেন। চাঁদ দেখা যাওয়ার সাপেক্ষে এ বছর ২৭ জুন হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

