শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ১

প্রকাশ: ১৯ জুন ২০২৩, ৫:৫১ অপরাহ্ন আপডেট: ২২ এপ্রিল ২০২৬, ৭:৪৯ অপরাহ্ন
রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ১

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরসা ও আরএসও’র সন্ত্রাসী দল এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি রোহিঙ্গাদের।

সোমবার (১৯ জুন) সকাল সাড়ে সাতটার দিকে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ৮ ওয়েস্ট এর এ/১৪-১৫ ব্লকে এ গুলাগুলির ঘটনা ঘটে।

নিহত ইমান হোসেন (১৮) বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১০ ব্লক এফ/১৪ ব্লকের বাসিন্দা সিরাজ হোসেনের পুত্র এবং আহত যুবক একই ক্যাম্পের এফ/১৭ ব্লকের বাসিন্দা আজিজুর রহমানের পুত্র মোহাম্মদ নুর (৪৭)।

সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরের ক্যাম্প-৮ ইস্ট এর এ/১৪ ও ১৫ ব্লকে আরসা ও আরএসও সদস্যদের মধ্যে গোলাগুলি হয়। গোলাগুলিতে উভয় গ্রুপ মিলে আনুমানিক ২০-২৫ রাউন্ড গুলি বিনিময় করে। উক্ত গোলাগুলিতে ইমান হোসেন ও মোহাম্মদ নুর গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ক্যাম্প-৯ এর আইএমও হাসপাতালে নেওয়ার পর সেখানে ইমান হোসেনের মৃত্যু হয় এবং মোহাম্মদ নুর চিকিৎসাধীন অবস্থায় আছেন।

উখিয়ার থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, সকালে রোহিঙ্গা ক্যাম্প দুই সন্ত্রাসী গ্রুপের মাঝে গোলাগুলির ঘটনায় এক রোহিঙ্গা মারা গেছে বলে খবর পেয়েছি। তবে কারা- কি কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- আশ্রয় শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ ও এপিবিএন কাজ করছে।