বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

‘প্রিয়তমা’র টিজারে শাকিব ঝড়

প্রকাশ: ১৯ জুন ২০২৩, ৬:৫৭ অপরাহ্ন আপডেট: ২৩ এপ্রিল ২০২৬, ৬:৩৬ পূর্বাহ্ন
‘প্রিয়তমা’র টিজারে শাকিব ঝড়

ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ঝড় তোলা ফার্স্ট লুকে প্রশংসার বন্যায় ভাসছেন শাকিব। সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার মন্তব্যে উঠে আসছে প্রশংসা। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম মন্তব্যে মন্তব্যে ভরে যাচ্ছে।

ভিডিওটিও নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করছেন নেটিজেনরা। সিনেমা সংশ্লিষ্টরাও শাকিবকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কেউ কেউ শাকিব খানের এই লুকের সঙ্গে ‘কিসিকা ভাই কিসি কি জান’র সালমান খানের সঙ্গে মিল খোঁজার চেষ্টাও করেছেন। তারা সালমানের সঙ্গে শাকিবের ছবি জুড়ে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও কথা বলছেন।

হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’র ফার্স্ট লুকে শাকিবকে নিয়ে ভক্তরা অপেক্ষা করছেন আসন্ন ঈদের জন্য। সিনেমায় শাকিবকে নতুনভাবে আবিষ্কারের নেশায় উন্মুখ হয়ে আছেন। ‘প্রিয়তমা’র গল্পে মূলত রোমান্টিক মেজাজ লেপ্টে থাকলেও টিজারে পুরোপুরি অ্যাকশনরূপে কেন এলেন নায়ক শাকিব। শেষ হয়েছে ‘প্রিয়তমা’র শুটিং। এর মধ্যে সিনেমা হল বুকিং এজেন্ট থেকে শুরু করে হল মালিকদের আগ্রহের তুঙ্গে থাকা এ ছবি ‘চড়া মূল্যে’ হল বুকিং চলছে।

পরিচালক হিমেল আশরাফ জানান, শাকিব খানের লুক ও ছবির হাইপের কারণে হল মালিকরা ‘প্রিয়তমা’য় আগ্রহ দেখাচ্ছে। চলতি সপ্তাহে ‘প্রিয়তমা’ চলচ্চিত্রটি সেন্সর পেতে পারে। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। শাকিব ছাড়া আরো অভিনয় করছেন ইধিকা পাল, কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।