নোয়াখালীতে হামলার শিকার বিএনপি নেতাদের পাশে হাসনা মওদুদ

সোমবার (১৯ জুন) বিকেল ৫টার দিকে তিনি রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন দুই নেতাকে দেখতে যান। সেখানে কিছুক্ষণ অবস্থান করে তাদের স্বাস্থ্যের সবশেষ পরস্থিতি এবং চিকিৎসার অগ্রগতি সর্ম্পকে খােঁজখবর নেন এবং আশু রোগমুক্তি কামনা করনে। তিনি আহত নেতাদের চিকিৎসা ও মামলার ব্যাপারে র্সবাত্মক সহযোগতিা করার আশ্বাস দনে।
ওই সময় হাসপাতালে উপস্থতি নেতাকর্মিদের হাসনা মওদুদ বলনে, নোয়াখালী ৫ আসনে কোনো দলরে হামলা-সংঘাত চলবনো। এখানে লেভেল ফ্লয়িং ফ্লিড করতে হবে। এই দায়ত্বি সরকাররে। এখানে অনেক বিদেশী র্পযবেক্ষকের নজর রয়েছে। আমাদের নেতাদের ওপর হামলা করে উল্টো কোন তদন্ত না করেতাদের নামে মামলা দেওয়া হয়েছে।
এ সময় উপস্থতি ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য মোহাম্মদ গোলাম মোমতি ফয়সাল, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলরে আহ্বায়ক ফজলুল কবির ফয়সাল, সদস্য সচবি জাহদেুর রহমান রাজন,কবরিহাট উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন রুবেল প্রমূখ।
উল্লখ্যে, গত বৃহস্পতবিার ১৫ জুনবিকেল ৫টার নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপির নেতাকর্মিদের ওপর ক্ষমতাসীন দলের নেতাকর্মিরা হামলা চালায়। এতে উপজেলা সদস্য সচবিসহ চারজন আহত হয়েছেন। এ ঘটনায় কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহ্বায়ক মো.আলমগীর হোসেন পাল্টা হামলার শিকার হওয়ার আভিযোগ উঠে বিএনপির নেতাকর্মিদের বিরুদ্ধে। পরে স্বেচ্ছাসেবকলীগের নেতা আলমগীর বাদী হয়ে বিএনপির ২৪৩জন নেতাকর্মির নামে মামলা দায়ের করেন।

