শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে তরুণীর লাশ উদ্ধার

প্রকাশ: ২৩ জুন ২০২৩, ৯:৫৬ অপরাহ্ন আপডেট: ২০ এপ্রিল ২০২৬, ২:২৯ অপরাহ্ন
যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে তরুণীর লাশ উদ্ধার

শুক্রবার (২৩ জুন) বেলা ১১টার দিকে জাতীয় জরুরী সহায়তা নম্বর ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে হোটেলটির ষষ্ঠ তলা থেকে তার লাশ উদ্ধার করে।

যাত্রাবাড়ী থানার এসআই মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ১১টার দিকে ট্রিপল লাইনের মাধ্যমে তারা খবর পান, যাত্রাবাড়ী চৌরাস্তায় শাহীন হোটেলের ষষ্ঠ তলায় একটি রুমে মৃত অবস্থায় পড়ে রয়েছে ওই তরুণী। সঙ্গে সঙ্গে হোটেলটিতে গিয়ে একটি রুমে বিছানার উপর ওই তরুণীর মরদেহ দেখতে পান।

তিনি জানান, রুমের দরজা বাইরে থেকে সিটকিনি লাগানো ছিলো। সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। কিভাবে তার মৃত্যু হয়েছে তা জানার চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি মর্গে পাঠানো হবে।