বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

লাল শাড়ি পরে প্রচারে অপু

প্রকাশ: ২৩ জুন ২০২৩, ১০:২৩ অপরাহ্ন আপডেট: ২০ এপ্রিল ২০২৬, ৪:৩৬ অপরাহ্ন
লাল শাড়ি পরে প্রচারে অপু

সিনেমাটি নিয়ে তাকে বেশ আশাবাদী হিসেবে গণমাধ্যমে দেখা গেছে। তিনি বলেন, এবার ঈদে ইনশাআল্লাহ আমার প্রযোজিত প্রথম ছবি মুক্তি পাচ্ছে। সবাই ছবিটির পাশে থাকবেন। আশা করি এবারের ঈদে ‘লাল শাড়ি’ সবাইকে মুগ্ধ করবে।

লাল শাড়ি পরে প্রচারে নামার বিষয়টিকে ইঙ্গিত করে অপু বলেন, আমার স্বপ্নের ছবি ‘লাল শাড়ি’। অনেক যত্নে আমরা ছবিটি বানিয়েছি। এই যে লাল শাড়িতে আমাকে দেখতে পাচ্ছেন। নিশ্চয়ই বুঝতে পারছেন এর মাধ্যমে আপনাদের আমার ছবির একটি বার্তা দিয়ে দিলাম। এবার সবার ঈদ হোক ‘লাল শাড়ি’ সিনেমার সঙ্গে।

শুধু নিজের ছবিই নয়, ঈদে মুক্তিপ্রাপ্ত সবগুলো সিনেমা দেখার আহ্বান জানান অপু। তার ভাষ্য, আসন্ন কোরবানির ঈদে যতগুলো সিনেমা মুক্তি পাবে সবগুলোর জন্যই আমার শুভকামনা থাকবে। সিনেমা বাঁচলে, ইন্ডাস্ট্রি বাঁচবে, আমরা বাঁচবো।