শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নোয়াখালীতে পছন্দের গবাদি পশু কিনতে খামারমূখী ক্রেতারা

প্রকাশ: ২৪ জুন ২০২৩, ১২:২৯ পূর্বাহ্ন আপডেট: ২৬ এপ্রিল ২০২৬, ৪:৫০ পূর্বাহ্ন
নোয়াখালীতে পছন্দের গবাদি পশু কিনতে খামারমূখী ক্রেতারা

জেলা প্রাণিসম্পদ অফিস জানিয়েছেন, এবার কোরবানীর জন্য জেলায় ১৪৯৭৭০টি গবাদি পশুর চাহিদা রয়েছে। যার বিপরীতে প্রস্তুত রাখা হয়েছে ১৬৫৩৭৮টি গবাদি পশু। কোরবানীর পশু নির্বিঘ্নে করতে জেলা প্রশাসন, ব্যাপারী, ইজারাদারসহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে এক সঙ্গে কাজ করা হচ্ছে।
জানা গেছে, বৃহত্তর নোয়াখালী অঞ্চলের বৃহৎ মাংস উৎপাদনকারী গবাদি পশুর খামার সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের ‘মানফাত মিট ক্যাটেল এন্ড ডেইরি ফার্ম। খামারটি গড়ে তোলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহিন। তাঁর এই খামারটি অনুকরণীয় হয়ে ওঠেছে জেলার বেকার যুবক ও উদ্যোক্তাদের কাছে। এই খামার থেকে দীক্ষা নিয়ে আশপাশের এলাকায় গড়ে ওঠেছে অসংখ্য ছোট-বড় খামার। দেশের বিভিন্ন স্থান থেকে উন্নত জাতের গরুর বাচ্চা এনে খামারগুলোতে স্বাস্থ্য-সম্মতভাবে মোটাতাজাকরণ করা হয়। সম্পন্ন প্রাকৃতিক উপায়ে খামারে উৎপাদিত পশু চাহিদা পুরন করছে ক্রেতাদের।
শুধু মানফাত মিট ক্যাটেল এন্ড ডেইরি ফার্ম নয়, নোয়াখালী অঞলের খামার এবং কৃষক পর্যায়ে যে গবাদি পশু আছে, তাতে ভারতীয় গরুর কোন প্রয়োজন নাই। এখানকার গবাদি পশু দিয়েই কোরবানীর চাহিদা পুরন হবে বলে মন্তব্য স্থানীয়দের।
সদর উপজেলার চর উরিয়া গ্রামের বাসিন্দা জাকির হোসেন বলেন, মানফাত মিট ক্যাটেল এন্ড ডেইরি ফার্মটি এই অঞ্চলের সবচে বড় গরুর খামার। এই খামার দেখে আশপাশে ছোট-বড় আরো অসংখ্য খামার গড়ে ওঠেছে। এই খামারের পরিবেশ ভালো, গরুগুলোও দেখতে অনেক সুন্দর। তাই ক্রেতাদের পাশাপাশি স্থানীয়রাও খামারটি দেখতে আসেন নিয়মিত।
খামারের সঙ্গে যুক্ত কর্মচারীরা বলেছেন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শিহাব উদ্দিন শাহিন সাহেব পাঁচ বছর আগে সাত একর পতিত জমিতে একটি শেড বানিয়ে ৫০টা গরু  মোটাতাজাকরণ শুরু করেন। এরপর আর উনাকে পেছনে তাকাতে হয়নি। এখন প্রতি বছর দুই শতাধিক গরু বিক্রি করেন তিনি। প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় প্রাকৃতিক খাবার খাইয়ে কোরবানীর জন্য এবারও প্রস্তুত করা হয়েছে সুস্থ-সবল দুই শতাধিক পশু।
কর্মচারীরা আরো বলেন, মানফাত মিট ক্যাটেল এন্ড ডেইরি ফার্ম নামের খামারটি এখন বৃহত্তর নোয়াখালীর  বেকার যুবকদের স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছে। এই খামারের সফলতা দেখে উদ্বুদ্ধ হচ্ছেন নতুন খামারিরা।
ক্রেতারা বলেছেন, বাজারের গরুগুলো সুষ্ঠু কিনা তা বুঝা যায়না এবং বর্ষায় কাঁদা মাটিতে ঘুরে গরু দেখা খুবই কষ্টের ও ঝক্কি থাকে বেশি। আর খামারে নিরিবিলি পরিবেশে ভালো ভাবে দেখে গরু কেনা যায়। এতে প্রতারিত হওয়ার সম্ভাবনা কম থাকে।
খামারের মালিক এডভোকেট শিহাব উদ্দিন শাহিন বলেন, স্বাধীনতার আগ থেকেই আমাদের পরিবার কৃষিকাজের সঙ্গে জড়িত। আমাদের আগে বাথান ছিল, যা এখানো আছে। বর্তমানে বাথানে দেশীয় গরু, মহিষ ও ভেড়া রয়েছে। দীর্ঘদিন আমাদের দুধের গাভি ছিল। আমি সেখান থেকে অনুপ্রেরণা পেয়েছি। আমাদের পতিত জায়গায় বছরে একবার ধান চাষ হতো আর সারা বছর পড়ে থাকত। এর বহুমুখী ব্যবহার করার জন্য আমি খামার শুরু করেছি। গরুর পাশাপাশি মাছ ও পোল্ট্রির খামার রয়েছে এখানে। ঈদুল আজহাসহ সারা বছরে এ অঞ্চলের মানুষকে পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত গরুর মাংস দিতে খামারটি করেছি।
তিনি আরও বলেন, খামারের বয়স পাঁচ বছর চলছে। যদি ঈদুল আজহা উপলক্ষে মানুষকে সুস্থ, সবল ও সুঠাম দেহের গরু দিতে পারি, তাহলে তাদের মানসিক প্রশান্তির পাশাপাশি আমিও সওয়াবের অধিকারী হবো। আমি খুব লাভের চিন্তা করি না। কেননা আমিও এই সমাজের একজন। মানুষ যদি কোরবানির সময় প্রতারিত না হয়ে ভালো গরু পায়, তাহলে সবাই কমবেশি উপকৃত হবে। আমার দেখাদেখি জেলায় অন্যরাও উদ্বুদ্ধ হচ্ছে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাজী রফিকুজ্জামান বলেন, নোয়াখালী অঞ্চল উপকূলীয় এলাকা হওয়াতে গরুর পাশাপাশি এখানে মহিষ এবং বেড়াও উৎপাদন হয়। এতে এখানে কোরবানীর পশুর চাহিদা মিটিয়ে পশু অন্যত্ব রপ্তানি করা যাবে। অন্যদিকে পশুর মাংস প্রসেসিং করার জন্য প্রশিক্ষণ দিয়ে কর্মী প্রস্তত করা হয়েছে।