শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বেতন-বোনাসের দাবিতে টঙ্গীতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

প্রকাশ: ২৬ জুন ২০২৩, ৪:৪৪ অপরাহ্ন আপডেট: ৩০ জানুয়ারি ২০২৬, ৬:১৫ অপরাহ্ন
বেতন-বোনাসের দাবিতে টঙ্গীতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

শ্রমিক, পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২০ জুন থেকে সাতাইশ এলাকায় প্রিন্স জ্যাকার্ড সোয়েটার লিমিটেডের প্রায় এক হাজার শ্রমিক তিন মাসের বকেয়া বেতনের জন্য আন্দোলন শুরু করেন। গত ২১ জুন শ্রমিক বিক্ষোভের মুখে কর্তৃপক্ষ ২৫ জুন বেতন পরিশোধের তারিখ দিয়ে নোটিশ দেয়। সেই আশায় শ্রমিকরা সারা দিন গেটে অপেক্ষা করেও বেতন না পাওয়ায় সন্ধ্যা ছয়টার দিকে বিক্ষোভ শুরু করেন।

এদিকে, একই এলাকায় তারাটেক্স লিমিটেড নামে আরেকটি কারখানার শ্রমিকরা বোনাসের দাবিতে আন্দোলন শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বিক্ষোভের বিষয়ে শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোশারাফ হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সমস্যা সমাধানের চেষ্টা চলছে।